বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৪৬
ইসলামী দেশগুলোর ওপর বিদেশি আধিপত্যের ষড়যন্ত্র প্রতিহত করা ওয়াজিব

ইসলামী দেশগুলোর ওপর বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হলে মুসলমানদের করণীয় সম্পর্কে একটি শরিয়তি প্রশ্নের জবাব দিয়েছেন বিশিষ্ট শিয়া মারজা আয়াতুল্লাহ নূরি হামেদানি।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী দেশগুলোর অভ্যন্তরে বিদেশিদের অনুপ্রবেশ ও আধিপত্য বিস্তারের পরিকল্পনা সম্পর্কে আয়াতুল্লাহ নূরি হামেদানির কাছে জানতে চাওয়া হলে তিনি মুসলমানদের দায়িত্ব স্পষ্ট করেছেন।

প্রশ্ন: বিদেশিরা যদি ইসলামী দেশগুলোর অভ্যন্তরে প্রভাব ও অনুপ্রবেশ ঘটায়, তাহলে মুসলমানদের করণীয় কী?

উত্তর: ইসলামী দেশগুলোর অভ্যন্তরে বিদেশিরা যদি এমন কোনো পরিকল্পনা করে, যার ফলে তাদের এসব দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠার আশঙ্কা থাকে, তাহলে মুসলমানদের জন্য সম্ভাব্য যেকোনো উপায়ে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করা এবং তাদের প্রভাব বিস্তার ঠেকানো ওয়াজিব।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha